সংবাদদাতা, তেহট্ট: শনিবার রাতে পলাশীপাড়া থানার পলাশীপাড়ার কাবলিখালি সেতুর কাছ থেকে হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম মসিদুল শেখ। তাঁর কাছ থেকে পুলিস ৩০০ গ্রাম হেরোইন সহ তা তৈরির বেশ কিছু জিনিস উদ্ধার করেছে পুলিস। ধৃতের বাড়ি ওই থানার বড় নলদহ গ্রামে। রবিবার ধৃত ব্যক্তিকে কৃষ্ণনগর এনডিপিএস আদালতে পাঠায় পুলিস। বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পলাশীপাড়া থানার বড় নলদহ , বাউর, কুলগাছি সহ বিভিন্ন জায়গায় হেরোইনের ব্যবসা চলে আসছে। হেরোইন পাচারকারীরা ঝাড়খণ্ড থেকে তাঁদের কাঁচামাল নিয়ে আসে। বেশ কিছুদিন আগে এলাকার দুজনকে গ্রেপ্তার করে সেই বিষয়টি সামনে এনেছিল পুলিস। সেই সময় ঝাড়খন্ড থেকে দুজনকে পুলিস গ্রেপ্তার করে পুলিস। তারপর পুলিসি অভিযানে বেশ কিছুদিন এই ব্যবসা হ্রাস পেয়েছে। এখন লুকিয়ে চুরিয়ে ব্যবসা চালু আছে। এই ভাবে লুকিয়ে হেরোইন পাচার করতে গিয়ে শনিবার রাতে ঐ যুবক গ্রেপ্তার হয়। পুলিস সুত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ধৃত যুবক পলাশীপাড়া কাবলি খালি সেতুর কাছে ব্যাগ হাতে দাঁড়িয়েছিল। ওই ব্যাগে সে হেরোইন এনে অন্য কারোর হাতে দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়েছিল। সেই সময় পুলিসের একটি টহলদারি দল ওই এলাকায় যায়। সেখানে রাতে ওই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিসের সন্দেহ হয়। তাঁরা ওই যুবককে জানতে চাইলে সে পালাতে যায়। তখন পুলিস তাঁকে ধরে ফেলে। তাঁকে তল্লাশি চালিয়ে পুলিস ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। সঙ্গ বেশ কিছু হেরোইন তৈরির সামগ্রী উদ্ধার করে। ধৃতকে জেরা করে পুলিস ওই হেরোইন কাকে দেওয়ার জন্য সে দাঁড়িয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত আছে তাও জানার চেষ্টা করছে।



