নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুলিস, প্রশাসনের ভূমিকায় একরাশ ক্ষোভ জানালেন স্বয়ং মন্ত্রী। শনিবার দলীয় বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, যেখানেই যাচ্ছি, পুলিসের ভূমিকা নিয়ে অভিযোগ করছে মানুষ। কালিয়াচকে এক সপ্তাহে সাতটি গাড়ি চুরি হয়েছে। তার সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। গুদাম থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। কোথায় পুলিস?
Advertisement
একই সঙ্গে এদিন তৃণমূল কর্মীদের উদ্দেশে মন্ত্রীকে কার্যত থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিতে শোনা যায়। ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শনিবার মালদহ জেলা কমিটির বৈঠক ডাকা হয়। ইংলিশবাজার শহরের সানাউল্লাহ অডিটোরিয়ামে সাংগঠনিক শক্তি, দুর্বলতা ও পরবর্তী বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে কর্মীদের বিভিন্ন বার্তা দেয় জেলা নেতৃত্ব। সেখানেই মালদহের মোথাবাড়ির বিধায়ক তথা সেচ প্রতিমন্ত্রী সাবিনা পুলিস ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানান। বলেন, সাধারণ মানুষের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটছে, যাতে তাঁরা ক্ষিপ্ত। এতদিন দেখেছি মানুষ জনপ্রতিনিধিদের ওপর ক্ষুব্ধ হয়। এখন তাঁরা পুলিস, প্রশাসনের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।
শাসকদলের মন্ত্রীর মুখে এমন কথা শুনে এদিন অনেকেই ভ্রু কুঁচকেছেন। তাঁদের উদ্দেশ্যে সাবিনার মন্তব্য, বিতর্কিত কথা বলছি জানি। কিন্তু আমার কাছে সাধারণ মানুষের স্বার্থই আগে। বুথে গেলেই মানুষ যেভাবে পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তাতে বিধায়ক হিসেবে ভীষণ অসন্তুষ্ট।
পাশাপাশি এদিন কার্যত থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রীর বক্তব্য, যদি কারও উপর পুলিস ও প্রশাসন বেআইনি পদক্ষেপ নিয়ে থাকে, সাধারণ মানুষকে হেনস্তা করে, সেক্ষেত্রে শুধু অঞ্চল সভাপতি নয়, অঞ্চল কমিটিও থানায় যাবে।
যদিও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, পুলিসের কাজকর্ম দেখার জন্য মুখ্যমন্ত্রী আছেন। আমরা সবাই চাই পুলিস নিরপেক্ষ থেকে কাজ করুক। কিন্তু কিছু ক্ষেত্রে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের হয়ে কাজ করলে সেটা মানা হবে না। তাঁদের বিরুদ্ধেও রিপোর্ট যাবে।