নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্যের সিকিউরিটি অডিট কমিটির সঙ্গে বৈঠকে কোচবিহার মেডিক্যালে পুলিস ফাঁড়ির দাবি জানালেন প্রিন্সিপালা ডাঃ নির্মল মণ্ডল। বুধবার জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরে বৈঠক হয়। উপস্থিত ছিলেন সিকিউরিটি অডিট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত পুলিসকর্তা সুরজিৎ কর পুরকায়স্থ। বৈঠক শেষে কোচবিহার মেডিক্যালের প্রিন্সিপালা বলেন, আমাদের মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়ে জানতে চেয়েছেন সিকিউরিটি কমিটির সদস্যরা। তাঁদের কাছে মেডিক্যালে পুলিস ফাঁড়ির দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, আমরা ২০০টি সিসি ক্যামেরা বসিয়েছি। আগে থেকেই ৫৭ জন বেসরকারি নিরাপত্তাকর্মী ছিলেন। আরও ৪৬ জন নেওয়া হয়েছে। কলেজে রয়েছেন ৫০ জন নিরাপত্তাকর্মী। ৬০টি প্যানিক বোতাম, ২৩টি বায়োমেট্রিক লক বসানোর কাজ হয়েছে। এছাড়াও আলো, পানীয় জল এবং পরিকাঠামোগত কিছু কাজ হয়েছে দ্রুততার সঙ্গে।
Advertisement
জলপাইগুড়ি মেডিক্যালে অবশ্য ইতিমধ্যেই পুলিস ফাঁড়ি তৈরি হয়েছে। তবে এই বৈঠকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের তরফে প্রসূতি বিভাগের সামনে অডিও রেকর্ড হয় এমন সিসি ক্যামেরার পাশাপাশি সদর হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান, প্রসূতি বিভাগের সামনে রোগীর পরিজনদের থাকার জন্য শেড তৈরি, মদ খেয়ে কেউ হাসপাতালে ঢুকছেন কি না তা যাচাইয়ে ব্রেথ অ্যানালাইজার মেশিন সহ বেশকিছু দাবি রাখা হয়



