নিজস্ব প্রতিনিধি, মালদহ: কালিয়াচকের নওয়া যদুপুরে তৃণমূল কর্মী আতাউর হককে খুনের ঘটনায় ধৃত জাকির শেখের ৮ দিনের পুলিস হেফাজত হল। শনিবার দুপুরে জাকিরকে মালদহ সিজেএম কোর্টে পেশ করে পুলিস। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়।
Advertisement
মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব জানান, শুক্রবার সন্ধ্যায় কালিয়াচক থেকে গ্রেপ্তার করা হয় জাকিরকে। এই ঘটনায় আর কারা জড়িত, কেন তারা নওদা যদুপুরের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তাঁর দলবলের ওপর হামলা চালাল, সেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে জাকিরকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।
গত ১৫ জানুয়ারি নিজের এলাকাতেই একটি রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে যোগ দিতে যান তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ। সেখানে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বকুল প্রাণে বেচে যান। কিন্তু বকুল, তাঁর ভাই এসারুদ্দিন ও আতাউরকে ইট দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। এই ঘটনায় আতাউরের মৃত্যু হয়। গুরুতর জখম হন বকুল ও এসারুদ্দিন।