Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মেলানিয়াকে খুনের ছক! জল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছেলে ব্যারনকে কি খুনের ছক কষছে ইরান? সম্প্রতি ইরানের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে।

মেলানিয়াকে খুনের ছক! জল্পনা
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছেলে ব্যারনকে কি খুনের ছক কষছে ইরান? সম্প্রতি ইরানের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। নাম—‘মেলানিয়াকে কোথায় মারা হবে?’ এরপর মার্কিন ফার্স্ট লেডির কনভয় নিউ ইয়র্কের কোন রাস্তা দিয়ে যাতায়াত করে, তিনি কোন ফ্যাশন স্টোরে কেনাকাটা করেন এবং তাঁর যাতায়াতের পথে নিরাপত্তার কী কী ব্যবস্থা থাকে, তা বিস্তারিত দেখানো হয়েছে। শেষে ট্রাম্পের ২০ বছরের ছেলের উদ্দেশে লেখা হয়েছে, ‘ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা কর।’ মেলানিয়াকে খতম করার জন্য ‘স্বাধীনতা সংগ্রামী’দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইরান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ