Bartaman Logo
১০ জুন, ২০২৬

অসম ও অরুণাচল সীমানায় নাশকতার ছক!

অসম ও অরুণাচল সীমানায় নাশকতার ছক!
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: দুই রাজ্যের সীমানাবর্তী এলাকায় নাশকতার ছক! এব্যাপারে ১২ সদস্যের উলফা (আই) হিট-স্কোয়াডকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমনই খবর সূত্রের। এর পরিপ্রেক্ষিতে অরুণাচল প্রদেশ ও অসমের নিরাপত্তা বাহিনী জঙ্গি দমন অভিযান জোরদার করেছে। কারণ, এই দুই রাজ্যের সীমানাকে কাজে লাগিয়েই উলফা (আই) তাদের নাশকতার নীলনকশা তৈরী করে। সূত্রের খবর, দুই ভয়ঙ্কর হিট-ম্যান সমুদ্র ও সৌরভ অহমের নেতৃত্বে ১২ সদস্যের উলফা-(আই) হিট-স্কোয়াডকে ওই অঞ্চলে নাশকতামূলক কার্যকলাপের দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর একজন আধিকারিক জানান, মূলত নিরাপত্তা বাহিনীর ক্যাম্প ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাগুলিতে নিশানা করতে পারে উলফা জঙ্গিরা। এরইমধ্যে অরুণাচল প্রদেশের নামসাই, চাংলাং জেলা ও অসম-অরুণাচল সীমানার এলাকাগুলিতে ব্যপক অভিযান চালিয়েছে বাহিনী। তথ্য অনুযায়ী, জঙ্গি দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত রাস্তা ও সেতুতে আইইডি পুঁতে রাখতে হিট-স্কোয়াডকে নির্দেশ দিয়েছে উলফা (আই)-এর পাণ্ডারা। উল্লেখ্য, বাহিনী সম্প্রতি নামসাই জেলার নংটাও গ্রাম থেকে দুটি আইইডি উদ্ধার করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা বাহিনী জনগণকে হট এয়ার বেলুন বা আতশবাজি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ