Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

প্লট বরাদ্দে দুর্নীতির মামলা: হাসিনা, জয় ও পুতুলের কারাদণ্ডের নির্দেশ আদালতের

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে শেখ হাসিনার। জুলাই গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি

প্লট বরাদ্দে দুর্নীতির মামলা: হাসিনা, জয় ও পুতুলের কারাদণ্ডের নির্দেশ আদালতের
  • ২৭ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

ঢাকা, ২৭ নভেম্বর: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে শেখ হাসিনার। জুলাই গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মানবতাবিরোধী অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই খাড়া ঝুলছে মাথার উপর। এর মাঝেই আরও এক মামলায় ২১ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে হাসিনার বিরুদ্ধে। হাসিনা একা নন, এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও। জয় ও পুতুলের আর্থিক জরিমানা সহ কারাদণ্ড হয়েছে।

Advertisement

ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ ছিল হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে। সেই মামলার আজ, বৃহস্পতিবার রায়দান ছিল ঢাকার একটি বিশেষ আদালতের। যাতে পৃথক তিনটি মামলায় সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ডের নির্দেশ পেয়েছেন হাসিনা। তিন মামলায় তাঁর এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকার আর্থিক জরিমানা ধার্য করা হয়েছে। অনাদায়ে ৬ বছর করে মোট ১৮ বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে হাসিনাকে।

জয়ের পাঁচবছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এই সংক্রান্ত একটি অন্য মামলায় হাসিনার কন্যা পুতুলকে পাঁচবছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ঢাকার ওই বিশেষ আদালত। ১৭ নভেম্বর পৃথক এই তিন মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এর আগে গত ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিল আদালত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ