নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুলকারের নিয়মবিধি সম্পর্কে চালকদের সচেতন করবে প্রশাসন। তাঁদের নিয়ে আলোচনায় বসতে চলেছে মালদহ জেলা প্রশাসন। বুধবার পরিবহণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর প্রশাসন সূত্রে। মালদহের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার সুরজ কুমার দাস বলেন, পুলকারের ক্ষেত্রে মনিটরিং করা প্রয়োজন। কিছু ত্রুটি থাকতে পারে। সেগুলি খতিয়ে দেখা হবে।
Advertisement
এদিনের বৈঠকে জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) দেবহুতি ইন্দ্র সহ আরটিও, এমভিআই, এআরটিও উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এছাড়া স্কুলবাসের উপরেও নজরদারি চালাবে পরিবহণ দপ্তর। বিভিন্ন সময়ে স্কুলবাস নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। একটি স্কুলবাস চালাতে গেলে কী কী ন্যূনতম সুবিধা থাকতে হবে, বাচ্চাদের গাড়ি থেকে তোলা ও নামানোর ক্ষেত্রে নিয়ম সম্পর্কে জানানো হবে চালকদের। সেজন্য স্কুলবাস মালিক ও চালকদের নিয়ে শীঘ্রই একটি কর্মশালা করতে চলেছে জেলা প্রশাসন।
এছাড়াও এদিনের বৈঠকে ই-রিক্সার রুট নিয়েও আলোচনা হয়। জানা গিয়েছে, গ্রামাঞ্চলে এবং শহরে ই-রিক্শর রুট তৈরি করা হচ্ছে। সেই রুট ধরেই পরবর্তীতে ই-রিক্শ চালানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে পথদুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে ই-রিক্শ চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তা নিয়েও সচেতনতা কর্মসূচি চালাবে প্রশাসন।
একই সঙ্গে এদিনের বৈঠকে পণ্যবাহী গাড়ির অতিরিক্ত মাল বহন নিয়েও আলোচনা হয়। সেক্ষেত্রে আইন মেনে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।