নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ‘আয় আরও বেঁধে বেঁধে থাকি!’-গাছকে রাখির মালা পরিয়ে, গাছের সঙ্গে মানববন্ধন করে পরিবেশ রক্ষার শপথ নিল খুদে ছাত্রছাত্রীরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বেলডাঙার ৩০নম্বর আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে এই অভিনব কর্মসূচি হয়েছে।

এই বিদ্যালয়ে ‘বোধিবৃক্ষ’ নামে একটি বড় গাছ রয়েছে। এদিন সেই গাছের জন্মদিন উদযাপিত হয়। এমাসে স্কুলের যে সমস্ত পড়ুয়ার জন্মদিন রয়েছে, এদিন একসঙ্গে তাদের সবার জন্মদিনও পালিত হয়েছে। বিদ্যালয়ের বাগানে চারাগাছ রোপণ করেন বেলডাঙা-১ বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত সহ শিক্ষার্থীরা। জামরুল, মোসাম্বি, জাম, লিচু, ভিয়েতনাম পেয়ারার গাছ বাগানে লাগানো হয়েছে।
প্রধান শিক্ষক বলেন, পৃথিবী আমাদের বাড়ির মতো। আমরা যেমন নিজেদের বাড়ি পরিষ্কার রাখি, সেইমতো পৃথিবীকেও পরিচ্ছন্ন রাখা কর্তব্য। পরিবেশ দিবসে আমরা সবাই সবুজ ও নির্মল বিশ্ব গড়ে তোলার শপথ নিয়েছি। যুদ্ধ, জনসংখ্যা বৃদ্ধি, দূষণ, আবর্জনার জেরে চেনা পৃথিবী অচেনা হয়ে যাচ্ছে। আগামী প্রজন্ম যাতে সুস্থ পরিবেশে নিঃশ্বাস নিতে পারে, আমাদের সেটা নিশ্চিত করতে হবে।