সংবাদদাতা, কল্যাণী: যমজ দুই ভাই আয়ুষ্মান ও অর্চিষ্মান। চোখ, মুখ, শরীরের গঠন খানিকটা একরকম। জন্মের ব্যবধান মাত্র কয়েক মিনিটের। ছোট থেকে দু’ভাই একসঙ্গে পড়াশোনা, খেলাধুলো থেকে গান গেয়ে বড় হয়েছে। অদ্ভুতভাবে মাধ্যমিকেও একই ফলাফল এই যমজ দু’ভাইয়ের।
সংবাদদাতা, কল্যাণী: যমজ দুই ভাই আয়ুষ্মান ও অর্চিষ্মান। চোখ, মুখ, শরীরের গঠন খানিকটা একরকম। জন্মের ব্যবধান মাত্র কয়েক মিনিটের। ছোট থেকে দু’ভাই একসঙ্গে পড়াশোনা, খেলাধুলো থেকে গান গেয়ে বড় হয়েছে। অদ্ভুতভাবে মাধ্যমিকেও একই ফলাফল এই যমজ দু’ভাইয়ের।
শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশের পর দেখা গিয়েছে দু’ভাইয়েরই প্রাপ্তনম্বর ৬৬৭। দু’জনেই অঙ্কে ১০০ পেয়েছে। অন্যান্য বিষয়গুলিতে দু-এক নম্বরের হেরফের হলেও সবমিলিয়ে যোগফল এক। কল্যাণী শহরের সেন্ট্রাল পার্ক এলাকায় থাকে তারা। কল্যাণী স্প্রিংডেল হাইস্কুল থেকে মাধ্যমিক দিয়েছে। বাবা শক্তিপ্রসাদ চক্রবর্তী ফুলিয়া বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক। মা উর্বি চক্রবর্তী কল্যাণী শিক্ষায়তন স্কুলে জীবনবিজ্ঞান পড়ান। উচ্চমাধ্যমিকে নিজেদের স্কুলে বিজ্ঞান নিয়ে পড়তে চায় আয়ুষ্মান ও অর্চিষ্মান।
পড়াশোনার পাশাপাশি দু’জনেরই আগ্রহ ক্যুইজে। এছাড়া গান, ক্রিকেট এবং ফুটবলেও সমান আগ্রহ। স্কুলের পক্ষ থেকে বিভিন্ন ক্যুইজ প্রতিযোগিতায় অংশে নিয়েছে। একসঙ্গে গানের অনুষ্ঠানও করেছে। ছোট থেকে প্রাইভেট টিউশনে যাওয়া থেকে খেলাধুলো সবই দুই ভাই একসঙ্গে করে। আইপিএলে নাইট রাইডার্সের ভক্ত। প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। তবে সবাই যে মিল তা নয়। অমিল কিছু রয়েছে। আয়ুষ্মান ইস্টবেঙ্গল, আর্জেন্টিনা আর মেসির ভক্ত। অর্চিষ্মান মোহনবাগান, ব্রাজিল ও নেমারের ভক্ত। ভবিষ্যতে দু’ভাইয়ের লক্ষ্যও ভিন্ন। আয়ুষ্মান নিট পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়তে চায়। অর্চিষ্মান চায় পদার্থবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা করে গবেষণা করতে। মিল-অমিল নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়। তবে বন্ধুত্ব কখনও কমে না। দু’জনেই বলে, ‘আমাদের পেশা আলাদা হয়ে গেলেও দু’জনে একসঙ্গে থাকতে চাই।’ বাবা শক্তিপ্রসাদবাবু বলেন, ‘দু’ভাই একজনকে ছাড়া অন্যজন থাকে না। জীবনে সফল হওয়ার পাশাপাশি ভালো মানুষ হোক ওরা।’ - নিজস্ব চিত্র