Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ককটেলে-এর গৌতম চরিত্রে অভিনয় বড়ো ভুল: সইফ

বিভিন্ন চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন অভিনেতা সইফ আলি খান। তবে তা করতে গিয়ে ‘ভুল’ও হয়েছে তাঁর

ককটেলে-এর গৌতম চরিত্রে অভিনয় বড়ো ভুল: সইফ
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বিভিন্ন চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন অভিনেতা সইফ আলি খান। তবে তা করতে গিয়ে ‘ভুল’ও হয়েছে তাঁর। ভুল চরিত্রে অভিনয় নিয়ে সদ্য মুখ খুলেছেন তিনি। কোন চরিত্রে অভিনয় ভুল হয়েছে? সইফ জানিয়েছেন, ইমতিয়াজ আলি খান পরিচালিত ‘ককটেল’ ছবির গৌতম চরিত্রটি তাঁর কেরিয়ারের অন্যতম ভুল সিদ্ধান্ত। তিনি জানতেন, গল্পটি ঠিক নয়। তা সত্ত্বেও প্রযোজক হিসাবে যুক্ত থাকায় সইফ চেয়েছিলেন ছবিটি তৈরি হোক। পাশাপাশি গল্পের যাবতীয় চর্চা যে ভেরোনিকাকে (দীপিকা পাড়ুকোন অভিনীত চরিত্র) নিয়েই হবে, সেটিও জানতেন সইফ। উল্লেখ্য, সদ্য মুক্তি পেয়েছে সইফ অভিনীত ‘হ্যায়ওয়ান’ ছবিটি। প্রিয়দর্শন পরিচালিত এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাচ্ছে তাঁর অভিনয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ