Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

প্লেয়াররা রোমাঞ্চিত, লড়াই সম্বল খালিদের, ‘চোট থাকায় বিশালকে নেওয়া হয়নি’

ভারত বনাম ব্রাজিল! অবাক হওয়ার কিছু নেই। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ব্লু টাইগার্স।

প্লেয়াররা রোমাঞ্চিত, লড়াই সম্বল খালিদের, ‘চোট থাকায় বিশালকে নেওয়া হয়নি’
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: ভারত বনাম ব্রাজিল! অবাক হওয়ার কিছু নেই। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ব্লু টাইগার্স। ডেভিড বনাম গোলিয়াথের লড়াই হলেও আবেগের বিস্ফোরণের অপেক্ষায় ভারতীয় ফুটবলের মক্কা। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। কার্লো আনসেলোত্তি-ব্রিগেডের মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন টিম ইন্ডিয়ার কোচ খালিদ জামিল। জানেন, এই ম্যাচ তাঁর বায়ো-ডেটার ঔজ্জ্বল্য বাড়াবে। কী ভাবছেন ভারতীয় কোচ? বর্তমানের পাঠকদের জন্য রইল তাঁর সাক্ষাৎকার।

Advertisement

প্রশ্ন: ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। এই ম্যাচের গুরুত্ব সম্পর্কে প্রত্যেকে ওয়াকিবহাল। আপনি কীভাবে দেখছেন? 
খালিদ: পেলে-গ্যারিঞ্চা-ভাভা-ডিডিদের দেশ। ব্রাজিলে ফুটবল শুধুমাত্র আবেগ নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এমন দলের বিরুদ্ধে খেলার সুযোগ আমাদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। আমার ছেলেরা রোমাঞ্চিত। সেরা পারফরম্যান্স মেলে ধরার জন্য মুখিয়ে রয়েছে। ভালো কিছু করতে পারলে আমাদের নিয়েও আলোচনা হবে। 
প্রশ্ন: উলটোদিকের ডাগ-আউটে ইতালিয়ান কার্লো আনসেলোত্তি। ক্লাব ফুটবলে তাঁর মতো সফল কোচ খুব কম। তাঁর স্ট্র্যাটেজির মোকাবিলা করার জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করছেন? 
খালিদ: অবশ্যই এটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। আনসেলোত্তি সম্পর্কে যা-ই বলি না কেন, কম হবে। এমন একজন কোচের বিপক্ষে লড়াইয়ে নামার অবশ্যই চ্যালেঞ্জের। তবে আমি বা উনি, কেউই খেলব না। খেলবে দল। সম্প্রতি সাফল্যের মুখ না দেখলেও ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে স্ট্র্যাটেজি ঠিক করা অবশ্যই কঠিন। আর সেই কাজটাই মন দিয়ে করতে হবে। বুক চিতিয়ে লড়াইয়ের মন্ত্র গেঁথে দেব ফুটবলারদের মধ্যে। ওরাই আমার হাতিয়ার। 
প্রশ্ন: আসন্ন তিনটি ম্যাচের (পানামা, ব্রাজিল ও উরুগুয়ে) জন্য আপনার দল নির্বাচন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিশেষত বিশাল কাইথ, ছাংতের মতো ফুটবলারদের স্কোয়াডে নেই। কারণ কী? 
খালিদ: (বিরক্তির সুরে) এই বিষয়ে কথা বলা আমার না-পসন্দ। তবে সবসময় চুপ থাকাও সম্ভব নয়। দল বেছে নেওয়ার আগে ফুটবলারদের ফর্ম ও ফিটনেসই আমার কাছে শেষ কথা। কে সুযোগ পেল আর কে পেল না, তা নিয়ে বিস্তারিত আলোচনার সময় এটা নয়। তবে বিশালের চোট রয়েছে। তাই ওকে নেওয়া হয়নি। 
প্রশ্ন: বিগত কয়েকটি ম্যাচে জাতীয় দলে ফুটবলার ছাড়েনি মোহন বাগান। এবার কী একই সমস্যা হতে পারে?
খালিদ: অতীতে কী হয়েছে, তা নিয়ে ভাবতে চাই না। এবার আমি মোহন বাগান টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। ওরা এই ম্যাচের গুরুত্ব জানে।

Advertisement
সম্পর্কিত সংবাদ