Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভালো উইকেটে খেলো, গম্ভীরকে পরামর্শ সৌরভের

টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরকে কার্যত একহাত নিলেন সৌরভ গাঙ্গুলি।

ভালো উইকেটে খেলো, গম্ভীরকে পরামর্শ সৌরভের
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরকে কার্যত একহাত নিলেন সৌরভ গাঙ্গুলি। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারতের হারের পর ইডেনের বাইশ গজ নিয়ে বিতর্কে মুখ খুললেন তিনি। গম্ভীরকে সিএবি প্রেসিডেন্টের পরামর্শ, ‘ভালো উইকেটে খেলা উচিত। আশা করব, গৌতম গম্ভীর কথাটা শুনবে। দলে যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা রয়েছে। প্রয়োজনে মহম্মদ সামিকেও নেওয়া যায়। এমন বোলাররা দলে থাকার পর ভালো পিচে না খেলার কোনও যুক্তি নেই।’ বার্তা সুস্পষ্ট, বিশ্বমানের বোলিং আক্রমণ নিয়েও ঘূর্ণি পিচ বানানোর কোনও মানে নেই। 

Advertisement

কয়েক মাস আগের ইংল্যন্ডে সফরের উদাহরণ তুলে ধরেছেন সৌরভ। তাঁর মতে, ‘গম্ভীরের উচিত বাইশ গজের উপর খুব বেশি গুরুত্ব না দেওয়া। কারণ, ব্যাটসম্যানরা ৩৫০-৪০০ রান না তুললে টেস্ট জেতা যাবে না। ইংল্যান্ডে এজন্যই ব্যাটসম্যানরা রান করেছিল বলেই আমরা জিতেছিলাম। গম্ভীরের দরকার ক্রিকেটারদের উপর আস্থা রাখা। আর টেস্ট ম্যাচ পাঁচ দিনে জেতার চেষ্টা করা, তিন দিনে নয়।’
এদিকে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তুলোধনা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, ‘দু’টি টিমের জন্য একই উইকেট ছিল। যারা ভালো খেলেছে জিতেছে। সিমোন হার্মার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভারতের জয়ের আশায় জল ঢেলে দিয়েছে।’ উচ্ছ্বসিত ডেল স্টেইন। তাঁর মন্তব্য, ‘কী অসাধারণ জয়! তেম্বা ও পুরো টিমকে অভিনন্দন। সামান্য পুঁজি নিয়েও অবিশ্বাস্য লড়াই উপহার দিয়েছে। ইডেনের জয় স্মরণীয় হয়ে থাকবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ