সংবাদদাতা, মেদিনীপুর: পিংলা থানার সুদছড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম যাদব সিং(৩১)। পুলিস মৃতদেহটি উদ্ধার করে শুক্রবার খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিস ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে মৃত যুবক কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর জেরেই এই ঘটনা ঘটতে পারে।



