সংবাদদাতা, মেদিনীপুর: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন জোরদার করতে বুথস্তরে সম্মেলন শুরু করল পিংলা ব্লক তৃণমূল। রবিবার থেকে তা শুরু হয়েছে। এদিন জামনা পঞ্চায়েতের মণ্ডলবাড় বুথে সম্মেলন হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার বাড়ির টাকা বরাদ্দ, কেন্দ্রের ১০০দিনের কাজের টাকা না দেওয়া, অপরাজিতা বিল প্রসঙ্গে আলোচনা হয়।
Advertisement
কর্মীদের প্রতিটি বাড়ি গিয়ে এসমস্ত বিষয় তুলে ধরতে বলা হয়। শাসকদলের ব্লক সভাপতি শেখ সেবরাতি বলেন, বিরোধীরা বাংলার বাড়ি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সেবিষয়ে কর্মীদের সজাগ ও সতর্ক থাকতে বলা হয়েছে।



