Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিংলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২টি সমবায়ে জয়ী তৃণমূল

পিংলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২টি সমবায়ে জয়ী তৃণমূল
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: পিংলায় দু’টি সমবায়ে প্রার্থী দিতে পারল না বিজেপি। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। দু’জায়গাতেই তৃণমূলের ন’জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ক্ষীরাই এলাকায় বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও পশ্চিম মালিগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। সমবায় দপ্তরের এক আধিকারিক বলেন, দু’জায়গাতেই ন’টি করে মনোনয়নপত্র জমা পড়েছে। মালিগ্রামে ২০ জানুয়ারি ও ক্ষীরাইয়ে ২১ জানুয়ারি প্রার্থীদের জয়ী ঘোষণা করা হবে। বিরোধীরা প্রার্থী না দেওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় বিজয় মিছিল করে তৃণমূল। ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শেখ সবেরাতি বলেন, আমাদের ব্লকে ২০টি সমবায় সমিতি আছে। তার মধ্যে দু’টির ওইদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কোনও বিরোধী প্রার্থী না থাকায় স্বাভাবিকভাবেই দু’টিতেই আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্বিতায় জয়ী হয়েছেন। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, এব্যাপারে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ