Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পিংলায় ভুয়ো ভোটার ধরতে আজ অভিযান তৃণমূলের

পিংলায় ভুয়ো ভোটার ধরতে আজ অভিযান তৃণমূলের
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: দলনেত্রীর বার্তার পরই শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় বুথ সম্মেলন করে দলীয় কর্মীদের ভুয়ো ভোটার ধরার নির্দেশ দিল তৃণমূল নেতৃত্ব। এদিন সকাল থেকে বাসুদেবপুর, করকাই, কুশুমদা, জলচক সহ বিভিন্ন এলাকায় বুথকর্মীদের নিয়ে সম্মেলন করে দল। সম্মেলনে বুথকর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। সম্মেলনে ভিড় উপচে পড়ে। উপস্থিত নেতৃত্ব কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার ধরার নির্দেশ দেন।
Advertisement
ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শেখ সবেরাতি বলেন, শনিবার থেকেই কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে। এর জন্য ৩২০০ কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন ভাগে ভাগ হয়ে তাঁরা বিভিন্ন বুথে প্রতিটি বাড়িতে যাবেন। তাঁদের কী করতে হবে, সম্মেলনে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। নতুন ভোটার তালিকা ছাড়াও তাঁদের খাতা, পেন  ও গত লোকসভা ভোটে কোন বুথে কত ভোটার ছিল সেই তথ্য দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটার তালিকায় নাম ওঠেনি এরকম বাসিন্দাদেরও চিহ্নিত করতে বলা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ