Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পকেটমারির চেষ্টা

পকেটমারির চেষ্টা
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচলের হাসপাতাল মোড়ে পকেটমারির চেষ্টায় চাঞ্চল্য ছড়াল। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, এক রোগীর আত্মীয় ওষুধ কেনার জন্য দোকানে দাঁড়িয়েছিলেন। সেই সময়ে ভিড়ের সুযোগ নিয়ে তার পিছনের পকেট থেকে টাকা বের করার চেষ্টা করছিল এক যুবক। কিন্তু তাকে ধরে ফেলেন ওই রোগীর আত্মীয়। স্থানীয়রা যুবককে মারধর করতে উদ্যত হয়। তবে পুলিসের তৎপরতায় ওই যুবক রক্ষা পায়। চাঁচল থানার এক আধিকারিক বলেন, যুবককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনও অভিযোগ আসেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ