Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক সাহায্যপ্রার্থী ইমরান

দীর্ঘদিন ধরেই জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই বলে বহুবার দাবি করেছেন তিনি।

পাকিস্তানে গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক সাহায্যপ্রার্থী ইমরান
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ: দীর্ঘদিন ধরেই জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই বলে বহুবার দাবি করেছেন তিনি। এবার পাকিস্তানে গণতন্ত্র, মানবাধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক মহল, বিশেষ করে আমেরিকার কাছে আর্জি জানালেন ‘কাপ্তান’। সম্প্রতি টাইম ম্যাগাজিনে ইমরানের নামে লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় আমেরিকা ও আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। নিবন্ধে ক্ষমতায় প্রত্যাবর্তনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও শুভেচ্ছা জানিয়েছেন ইমরান। সেইসঙ্গে পাকিস্তানে সন্ত্রাসবাদ সহ একাধিক ইস্যুতে ওয়াশিংটনকে পাশে পাওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি। জেলবন্দি ইমরান নিজেই ওই নিবন্ধ লিখেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ওই নিবন্ধে ইমরানের দাবি, শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তানে গণতন্ত্র সম্পূর্ণ বিপন্ন। সন্ত্রাস দমনের পরিবর্তে তাঁর দল পিটিআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বেশি তৎপর শাহবাজ সরকার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ