Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পক্ষাঘাতাক্রান্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নেশা করা সহ একাধিক অভিযোগ

পক্ষাঘাতাক্রান্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নেশা করা সহ একাধিক অভিযোগ
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ছ’ মাস ধরে পক্ষাঘাতে আক্রান্ত স্কুলের প্রধান শিক্ষক। তাঁর বিরুদ্ধে নেশা করা, অনিয়মিত স্কুলে আসা সহ বিস্তর অভিযোগ। ঘটনাটি বড়ঞা ব্লকের কুলি কলেজ ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের। সম্প্রতি এনিয়ে তৃণমূলের স্থানীয় ছয় পঞ্চায়েত সদস্য সহ অভিভাবকদের একাংশ প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ করেছেন। ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে।
Advertisement
লিখিত অভিযোগে জানানো হয়েছে, প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম নেশাসক্ত। তিনি অনিয়মিত স্কুলে আসেন। স্কুলের পঠনপাঠনের মান, ক্লাসরুমের পরিচ্ছন্নতা, পরিকাঠামো নির্মাণ ইত্যাদি বিষয়ে চূড়ান্ত ব্যর্থ। এরকম ১২ দফা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই অভিযোগ পত্রে সই করেছেন স্থানীয় কুলি পঞ্চায়েতের পাঁচ পঞ্চায়েত সদস্য ও বড়ঞা পঞ্চায়েত সমিতির এক সদস্য। এছাড়াও অন্তত ৩০ জন অভিভাবক সই করেছেন।  যদিও প্রধান শিক্ষক বলেন, গত ২ জুন আমার প্রথম স্ট্রোক হয়ে শরীরের ডানদিকে পক্ষাঘাত হয়েছে। এর দু’ মাস পর আবারও স্ট্রোক হয়। যাঁর ফলে বর্তমানে আমি শয্যাশায়ী। খুব কষ্ট করে মাঝে মধ্যে কেউ ধরে নিয়ে গেলে স্কুলে যেতে পারি। এরপরেও স্কুলে যাওয়ার সময় একদিন বাস থেকে পড়ে গিয়ে হাত-পা কেটে গিয়েছে। আমার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সেসব মিথ্যা।
তিনি আরও বলেন, এই ঘটনার কথা ও মেডিক্যাল রির্পোট প্রশাসনের বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। অভিভাবকদের একাংশের বক্তব্য, প্রধান শিক্ষক বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ঘনিষ্ঠ বলে পরিচিত। মুর্শিদাবাদ ডিআই অমরেন্দ্র শীল বলেন, বিষয়টি নিয়ে আমি এখনই কিছু বলতে পারছি না।
সম্পর্কিত সংবাদ