Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পকসো মামলায় ১০ বছরের জেল

পকসো মামলায় ১০ বছরের জেল
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় শুক্রবার অভিযুক্তের দশ বছর জেলের নির্দেশ দিল আদালত। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’মাসের জেলের নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু শূর। ২০১৫ সালের পয়লা আগস্ট ঘটনাটি ঘটে নাগরাকাটায়। ছ’বছরের ওই শিশুকন্যার উপর যৌন নিগ্রহ চালায় অভিযুক্ত।
Advertisement
মামলার সরকারপক্ষের আইনজীবী দেবাশিস দত্ত বলেন, অভিযুক্ত ব্যক্তি নাবালিকার প্রতিবেশী। মেয়েটি নিজের বাড়িতে খেলছিল। সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে অভিযুক্ত। ঘটনার পর মেয়েটি যন্ত্রণায় কান্নাকাটি করায় জানাজানি হয়। এরপরই নাবালিকার পরিবার নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের করে। সেইমতো তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। মামলায় ৬ জন সাক্ষ্য দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ