Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পকসো আইনে ধৃত হাঁসখালির বন্দির আর জি কর হাসপাতালে মৃত্যু

পকসো আইনে ধৃত হাঁসখালির বন্দির আর জি কর হাসপাতালে মৃত্যু
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: হাঁসখালি থানার পকসো মামলায় এক বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে। মৃতের নাম ধোলুচাঁদ মণ্ডল(৫৯)। কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। পরিবারের দাবি, নির্দিষ্ট সময়ে তাদের পরিজনকে হাসপাতালে ভর্তি করার কথা অথবা মৃত্যুর কথা জানানো হয়নি। পুলিস অবশ্য সেই দাবি অস্বীকার করেছে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ২০২১ সালে হাঁসখালির রামনগর কুমারি এলাকার বাসিন্দা ধোলুচাঁদের বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। তারপর থেকেই বিচারাধীন বন্দি হিসেবে রানাঘাট মহকুমা সংশোধনাগারে ছিল। অসুস্থতার কারণে তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সাত মাস আগে রানাঘাট থেকে তাকে দমদম সংশোধনাগারে পাঠানো হয়। সম্প্রতি সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয়েছিল আর জি কর হাসপাতালে। সোমবার সকাল দশটা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তার। যদিও তার ছেলে তাপস মণ্ডলের দাবি, বাবার হাসপাতালে ভর্তি, এমনকী মৃত্যুর খবর, কোনওটাই তাকে সময়ে জানানো হয়নি। 
বিষয়টি নিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী সুমন রায় বলেন, একজন বিচারাধীন বন্দিকে হাসপাতালে ভর্তি করা হলেও তার পরিবারকে জানানো হয়নি। অনেক দেরিতে পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ