Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুকুরের মাছ চুরির প্রতিবাদ করায় মহিলাকে মারধর

পুকুরের মাছ চুরির প্রতিবাদ করায় মহিলাকে মারধর
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: রাতের অন্ধকারে পুকুর থেকে মাছ চুরির প্রতিবাদ করতে গিয়ে চোরেদের হাতে মার খেলেন পুকুরের মহিলা মালিক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের খিদিরপুরে। পুলিস জানিয়েছে, ওই আক্রান্ত মহিলা বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, গতকাল রাতে তিন জন ওই পুকুরে মাছ চুরি করছিল। প্রায় এক বস্তা ও তিন ব্যাগ মাছ সহ তিন জনকে ওই মহিলা হাতেনাতে ধরে ফেলেন। এরপর তিনজন মিলে ওই মহিলাকে মারধর করে পালিয়ে যায়। ঘটনায় বালুরঘাট থানায় লিখিত  অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। পুরো ঘটনাটির তদন্ত করেছে বালুরঘাট থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ