সংবাদদাতা, সিউড়ি: দুবরাজপুরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম শিবু মেটে(৬০)। বাড়ি নায়েকপাড়ার কাছে মেটেপাড়ায়। রবিবার সকাল ৯টা নাগাদ নায়েকপাড়া বাঁধাপুকুরে তিনি স্নান করতে নামেন। তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। সোমবার দুপুর ১টা নাগাদ পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।



