সংবাদদাতা, কান্দি: বুধবার সন্ধ্যায় বড়ঞা থানার তাঁলোয়া গ্রামে একটি পুকুর থেকে উদ্ধার হল চারমাসের ভ্রুণ। এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিস পৌঁছে তদন্ত শুরু করে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে কয়েকজন চাষি মাঠের দিকে একটি পুকুরে এক সদ্যেজাতের দেহ ভাসতে দেখেন বলে দাবি করেন গ্রামে। এরপর বাসিন্দারা সেখানে গিয়ে ঘটনা চাক্ষুস করে গ্রামে ফিরে এলে চাঞ্চল্য ছড়ায়। পুকুর পাড়ে জমায়েত বেড়ে যায়। খবর দেওয়া হয় পুলিসে। পরে পুলিস ভ্রুণ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।



