সংবাদদাতা, তপন: পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনায় তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভিকাহার বদলপুর গ্রামে চাঞ্চল্য ছড়ায়। তপন থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম মাখন রায় (৭০)। তাঁর বাড়ি আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বটতলা গঙ্গারামপুর এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, ওই ব্যক্তি এদিক সেদিক ঘুরে বেড়াতেন। হয়ত পুকুরের জলে পড়ে মৃত্যু হয়েছে।



