সংবাদদাতা, কৃষ্ণনগর: বুধবার ভীমপুর থানার বোসপাড়ায় পুকুরে পড়ে এক বূদ্ধের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম শান্তিরাম বোস(৬০)। তাঁর বাড়ি বোসপাড়াতেই। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, পেশায় চাষি শান্তিরামবাবু বুধবার সকালে পুকুরের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। আচমকা তিনি পুকুরে পড়ে যান। আশপাশের লোকজন তাঁকে জল থেকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



