Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুকুরে অ্যাম্বুল্যান্স

পুকুরে অ্যাম্বুল্যান্স
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের পূর্ব নারারথলিতে নিয়ন্ত্রণ হারিয়ে  পুকুরে উল্টে পড়ল একটি অ্যাম্বুল্যান্স। শনিবার রাতে এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, অ্যাম্বুল্যান্সটি আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোচবিহারের একটি নার্সিংহোমের অ্যাম্বুল্যান্সটিকে পুকুর থেকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। ঘটনাস্থলে পৌঁছে রিকোভারি ভ্যান দিয়ে সেটিকে উদ্ধার করে। তবে ওই অ্যাম্বুল্যান্সে কোনও রোগী ছিলেন না। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান বলে খবর। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ