সংবাদদাতা, বহরমপুর: সাত দিন পর নিখোঁজ যুবকের দেহ মিলল বাড়ির পাশের পুকুর থেকে। বুধবার সকাল ৭টা নাগাদ দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতের বাড়ি বেলডাঙা থানার ফতেনগরে। মৃত যুবকের নাম বৈদ্যনাথ মণ্ডল(৩৬)। বেলডাঙা থানার পুলিসের অনুমান, জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই যুবকের।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার প্রতিবেশীর বিয়ে ছিল। গ্রামেই সেই বিয়ের কন্যাযাত্রী গিয়েছিলেন বৈদ্যনাথবাবু। সেদিন রাত সাড়ে ১০টা নাগাদ তাঁকে পুকুরের পাশ দিয়ে হেঁটে যেতে দেখেছিলেন গ্রামের এক ব্যক্তি। বৈদ্যনাথবাবু তাঁকে বলেছিলেন, ঘরের চাবি আনতে যাচ্ছি। বিয়েবাড়ি থেকে ফিরে দেখেন বাড়ির দরজায় তালা ঝুলছে।
তাঁর মা বিয়ে বাড়িতে রয়েছে অনুমান করে তিনি চাবি আনতে যাচ্ছিলেন। তারপর থেকেই বৈদ্যনাথবাবু নিখোঁজ। চারিদিক খোঁজাখুঁজি করে হদিশ না মেলায় পরিবারের লোকজন বেলডাঙা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিন বাড়ির কাছেই পুকুরে বৈদ্যনাথবাবুর দেহ ভেসে ওঠে।