সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের আকালপুরে পুকুর দখলকে ঘিরে দুই পরিবারের সংঘর্ষ। একটি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে পুলিস পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদিকে বুধবারও ওই গ্রামে পুলিস ক্যাম্প ছিল। গাজোল থানার এক আধিকারিক বলেন, ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। সেই ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



