সংবাদদাতা, রায়গঞ্জ: পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম তারাপদ বর্মন (৬৪)। তাঁর বাড়ি রায়গঞ্জের সাহাপুরে। মৃতের ছেলে অরুণ বর্মন বলেন, বাড়ির এলাকাতেই একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন বাবা। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে পুকুরের উদ্দেশে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর সোমবার দুপুরে ওই পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।