Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুকুরে ডুবে মৃত্যু

পুকুরে ডুবে মৃত্যু
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের ইকর গ্রামে রহস্যজনকভাবে এক মহিলার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম কল্পনা টুডু(৪২)। মৃতার ভাই বিপ্লব টুডু বলেন, শুক্রবার রাতে সবাই ঘুরিয়ে পড়েন। এরপর শনিবার সকালে বাড়ি লাগোয়া পুকুরে দিদির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। কখন, কীভাবে তিনি জলে ডুবে গেল তা বুঝতে পারছেন না পরিবারের লোক। ঘটনায় তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ