সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলা থানার সুলতানপুরে পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। লক্ষাধিক টাকার মাছ মারা গিয়েছে বলে অভিযোগ মাছ চাষির। ভগবানগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, এব্যাপারে কোনও অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত করে দেখা হবে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুলতানপুরের ওই পুকুরের প্রকৃত মালিক আজিজুল শেখ। এক বছর আগে তাঁর কাছ থেকে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন ওই গ্রামের কুতুবউদ্দিন শেখ। কুতুবউদ্দিন বলেন, পারিবারিক বিষয় নিয়ে আজিজুলের সঙ্গে তাঁর আত্মীয়দের ঝামেলা চলছে। সেই রাগবশত হয়তো তাঁদেরই কেউ পুকুরে বিষ দিয়েছে। খবর পেয়ে শুক্রবার বিকেলে সেখানে এসে দেখি পুকুরজুড়ে মরা মাছ ভাসছে। কুতুবউদ্দিনের স্ত্রী কল্পনা বিবি বলেন, মাসখানেক আগে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে মাছ ছেড়েছিলাম। এখন কোথা থেকে ঋণ শোধ করব?



