সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ শহরের কলেজপাড়ায় ব্যক্তিগত মালিকানাধীন এক পুকুরে আবর্জনা ফেলে ভরাটের অভিযোগ। বুধবার সকাল থেকে ট্রাক্টরে করে আবর্জনা এনে ফেলা হচ্ছে পুকুরে। এমনটাই অভিযোগ। যদিও অভিযোগ প্রকাশ্যে আসতেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কালিয়াগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। দপ্তরের আধিকারিক অমিতাভ মিশ্র বলেন, পুকুর ভরাট কোনওভাবে মেনে নেওয়া যায় না। এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement



