নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পিকনিকে সাউন্ড বক্স বাজানোয় তা বাজেয়াপ্ত করে বনদপ্তরের আরামবাগ রেঞ্জ। শনিবার আরামবাগের পার আদ্রায় পিকনিকের আসর থেকে তা বাজেয়াপ্ত করে বনদপ্তর। পরে মুচলেকা লিখিয়ে ফেরত দেওয়া হয় সাউন্ড বক্স। আরামবাগের রেঞ্জার আশরাফুল ইসলাম বলেন, বনাঞ্চলে পিকনিক করার জন্য নির্দিষ্ট শর্ত রয়েছে। তারমধ্যে সাউন্ড বক্স ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। সংশ্লিষ্ট পিকনিক পার্টি সাউন্ড বক্স ব্যবহার করছিল। বন কর্মীরা বক্স বন্ধ করতে বলেন। কিন্তু, তারপরেও তা বাজানো হচ্ছিল। তাই বাজেয়াপ্ত করা হয়। পরে মুচলেকা নিয়ে বক্স ফেরত দেওয়া হয়েছে।



