Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকনিকে যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি, কালনায় আত্মঘাতী বধূ

পিকনিকে যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি, কালনায় আত্মঘাতী বধূ
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: পিকনিকে যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মঘাতী হলেন। মৃতার নাম প্রিয়াঙ্কা মণ্ডল(২০)। বাড়ি কালনা শহর সংলগ্ন পূর্ণলক্ষ্মীতলায়। বুধবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত হয়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্ত্রীকে নিয়ে এক জায়গায় পিকনিকে যাওয়ার কথা ছিল পূর্ণলক্ষ্মীতলার বাসিন্দা সঞ্জয় মণ্ডলের। স্ত্রীকে পিকনিকে যাবেন না বলে জানান। তা নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য হয়। সঞ্জয় পিকনিকে চলে গেলে প্রিয়াঙ্কাকে ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। পরিবারের দাবি, পিকনিকে যাওয়া নিয়ে অশান্তির কারণেই প্রিয়াঙ্কা অভিমানে আত্মঘাতী হয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ