Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকনিক স্পটে মদ্যপান নিষিদ্ধ করল খানাকুলের পুলিস

পিকনিক স্পটে মদ্যপান নিষিদ্ধ করল খানাকুলের পুলিস
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পিকনিকে পরিবেশ সচেতনতায় নানা বিধিনিষেধ জারি করল খানাকুল থানার পুলিস। মঙ্গলবার খানাকুল থানায় একটি সচেতনতামূলক বৈঠক ডাকা হয়। তাতে ছিলেন খানাকুল থানার ওসি মুন্সী হামিদুর রহমান। এছাড়া বিভিন্ন পর্যটন কেন্দ্রের কর্তৃপক্ষ, ডেকোরেটর ও সাউন্ড বক্স ব্যবসায়ীরা। পুলিস জানিয়েছে, পরিবেশের ভারসাম্য বজায় রেখে বনভোজন করতে হবে। এক্ষেত্রে ডিজে বক্স ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাছাড়া পিকনিক স্পটে মদ্যপান ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। যত্রতত্র আবর্জনা যাতে না পড়ে তাকে সেইদিকেও খেয়াল রাখতে হবে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, খানাকুল থানার ছয়টি স্পটে পিকনিকের আসর বসে। খানাকুলের পাশাপাশি পার্শবর্তী হাওড়া জেলা থেকেও বহু পর্যটক শীতের মরশুমে সংশ্লিষ্ট স্পটগুলি পিকনিকের জন্য ভিড় জমান। আগামী এক সপ্তাহের বেশি সময় ধরে পিকনিক চলবে। তাই পরিবেশের কথা খেয়াল রেখে নান সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিস। খানাকুল থানার পুলিস জানিয়েছে, বাইরে থেকে কেউ ডিজে বক্স নিয়ে বাজালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ