Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পিকনিক পার্টিতে গুলি, গ্রেপ্তার দুই

পিকনিক পার্টিতে গুলি, গ্রেপ্তার দুই
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রবিবার সন্ধ্যায় নৈহাটির ভাবগাছির হালদার বাগানে পিকনিক চলাকালীন গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামান্য বচসাকে কেন্দ্র করে গুলি ছোড়ার এই অভিযোগে সুরজিৎ হালদার নামের এক যুবক ও তার শাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযোগ, পিকনিকের একেবারে শেষলগ্নে সুরজিৎ শূন্যে এক রাউন্ড গুলি চালায়। গুলির কথা প্রচার হতেই খবর যায় শিবদাসপুর থানায়। সঙ্গে সঙ্গে পুলিস চলে আসে ঘটনাস্থলে। সুরজিৎ হালদারের কাছ থেকে একটি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তারা এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের সোমবার বারাকপুর আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ