নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রেঞ্জ অফিসেই খাঁচার ভিতর একাধিক পাখির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সালানপুর থানার রূপনারায়ণপুরে আসানসোল রেঞ্জ অফিসের এই ঘটনায় শোরগোল পড়ে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই পাখি পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছিল। কিছু টিয়া ও কিছু বদ্রি পাখি উদ্ধার করা হয়। টিয়াগুলি ছেড়ে দেওয়া হলেও বদ্রি পাখিগুলি আসানসোল রেঞ্জ অফিসের খাঁচায় বন্দি করে রেখে দেওয়া হয়। তারপরই এদিন জানা গিয়েছে, পাখিগুলি মারা গিয়েছে। বনদপ্তরের অধীনে থাকা অবস্থাতেই পাখি মৃত্যুর ঘটনায় দপ্তরের কর্মী ও আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, পাখিগুলির দেহের ময়নাতদন্ত করা হবে।



