Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাখি শিকারের অভিযোগ, দুই কিশোরকে পুলিসে দিলেন পরিবেশকর্মীরা

পাখি শিকারের অভিযোগ, দুই কিশোরকে পুলিসে দিলেন পরিবেশকর্মীরা
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাখি শিকারের অভিযোগে দুই কিশোরকে  ধরে পুলিস ও বনকর্মীদের হাতে তুলে দিলেন পরিবেশকর্মীরা। রবিবার বিকেলে জলপাইগুড়ির পাঙ্গার সাহেববাড়ি এলাকায় দুই কিশোরকে পাখি শিকার করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের আটক করেন পরিবেশকর্মীরা। দুই কিশোরের বাড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায়। তাদের থেকে লুপ্তপ্রায় প্রজাতির সাতটি মৃত পাখি এবং পাখি শিকারে ব্যবহৃত সামগ্রী উদ্ধার হয়েছে। আটক দুই কিশোর গ্রামে ঘুরে ঘুরে পাখি শিকার করতে বলে অভিযোগ। সোমবার তাদের জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ