সংবাদদাতা, ইটাহার: মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে রাজ্য সড়কে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন পিকআপের চালক সহ ৩ জন। বৃহস্পতিবার ইটাহারের বালিয়াদিঘির ঘটনা। পিকআপের আহত চালকের নাম কাদুয়া সরকার। তাঁর বাড়ি কুশমণ্ডির মহাটোর গ্রামে। আহত আরোহীদের নাম বোষ্টম প্রধান ও গণেশ সরকার। তাঁদের বাড়ি হরিরামপুরের নাগপাড়া ও মহেন্দ্র এলাকায়। এদিন ৫ জন বিহারের পূর্ণিয়ায় মাছ বিক্রি করে ফাঁকা পিকআপ নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্ঘটনা। আহতরা রায়গঞ্জ মেডিক্যালে চিকিত্সাধীন। পুলিস দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি ইটাহার থানায় নিয়ে আসে।



