Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকআপের ধাক্কায় জখম

পিকআপের ধাক্কায় জখম
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: সাইকেল নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। রবিবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের মানাইনগর এলাকায় চাঁচল ইটাহার রাজ্য সড়কে। আহত ব্যক্তি সরফরাজ খান্নুর মানাইনগরের বাসিন্দা।  এদিন তিনি সাইকেল নিয়ে চূড়ামণের দিকে মেয়ের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময় ইটাহারমুখী একটি পিকআপ তাঁকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে আনা হয়। পরে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ