সংবাদদাতা, চাঁচল: পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে জখম হলেন মোটরবাইক চালক। শুক্রবার দুপুরে চাঁচল থানার গালিমপুরগামী মেহেরআলি মোড়ে গ্রামীণ সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, জখম বাইকচালকের নাম আনসারুল হক। তিনি গালিমপুরের বাসিন্দা। পিকআপ ভ্যানটিকে আটক করে ঘাতক চালকের খোঁজ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁচলের অভিমুখে ছিলেন বাইকচালক। উল্টোদিক থেকে আসা পিকআপ ভ্যানটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এদিনই চাঁচল-সামসি ৩১ নম্বর জাতীয় সড়কের বারোগাছিয়ায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। একজন জখম হয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিচয় জানা যায়নি।



