Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকআপ ভ্যানের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু

পিকআপ ভ্যানের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: শুক্রবার বিকেলে পূর্বস্থলীর এসটিকেকে রোডে  পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল চালক প্রৌঢ়ার মৃত্যু হল। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই বধূকে উদ্ধার করে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতার নাম উজ্জ্বলা দাস(৫৬)। তাঁর বাড়ি পূর্বস্থলীর ধীতপুর এলাকায়।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বলাদেবী সাইকেল চালিয়ে বাড়ি থেকে এসটিকেকে রোড ধরে বিশ্বরম্ভা যাচ্ছিলেন। তাঁকে পিছন থেকে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পিকআপ ভ্যানটি আটকে পুলিসের হাতে তুলে দেন। চালককেও গ্রেপ্তার করা হয়েছে। মৃতের ভাইপো পীযূষ দাস বলেন, পিসি মাঠে কাজ করত। সাইকেল চালিয়ে বিশ্বরম্ভায় একজনের বাড়ি যাচ্ছিল। সেসময় দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত সংবাদ