Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকআপ ভ্যানের ধাক্কায় জখম পাঁচ

মঙ্গলবার রাতে কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকা এলাকায় ৩১ সি জাতীয় সড়কে পিকআপ ভ্যান ও ছোট গাড়ির সংঘর্ষে জখম হলেন ৫ জন। প্রত্যেকেই কোচবিহারের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন

পিকআপ ভ্যানের ধাক্কায় জখম পাঁচ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: মঙ্গলবার রাতে কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকা এলাকায় ৩১ সি জাতীয় সড়কে পিকআপ ভ্যান ও ছোট গাড়ির সংঘর্ষে জখম হলেন ৫ জন। প্রত্যেকেই কোচবিহারের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, এদিন রাতে ৩১ নম্বর সি জাতীয় সড়কে বারোবিশার অভিমুখে যাচ্ছিল ছোট গাড়িটি। সেসময় একটি পিকআপ ভ্যান ছোট গাড়িকে ধাক্কা মারে। ছোট গাড়িতে থাকা ১ শিশু সহ মোট ৫ জন জখম হন। কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস গাড়ি দু’টিকে আটক করেছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ