Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পিক-আপ ভ্যানে উদ্ধার ১২৪ কেজি গাঁজা, ধৃত ২

পিক-আপ ভ্যানে উদ্ধার ১২৪ কেজি গাঁজা, ধৃত ২
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ১২৪ কেজি গাঁজা পাচারের সময় হাতেনাতে চালক সহ দুই যুবককে গ্রেপ্তার করলেন কলকাতা পুলিসের নারকোটিক শাখার গোয়েন্দারা। ধৃতরা হল সৌরভ বণিক (২৫) এবং কমল সর্দার (২১)। দু’জনেই দক্ষিণ ২৪ পরগনার মন্দিরতলার বাসিন্দা বলে জানা গিয়েছে। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লালবাজারের গোয়েন্দাদের একটি টিম এজেসি বোস রোড এবং বেলভেডিয়ার রোডের ক্রসিংয়ে আগে থেকেই অপেক্ষা করছিল। নির্দিষ্ট নম্বরের পিক-আপ ভ্যান আসতেই সেটিকে আটক করেন তাঁরা। ওই ভ্যানে তল্লাশি চালাতে গিয়ে গোয়েন্দারা লক্ষ্য করেন, চোরা কুঠুরিতে একাধিক প্যাকেটে থরে থরে সাজানো রয়েছে প্রায় ১২৪ কেজি গাঁজা। গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই মাদক দক্ষিণ ২৪ পরগনার মন্দিরতলায় পাচার করা হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনের জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছেন নারকোটিক শাখার গোয়েন্দারা। এদিকে, ধৃত দুই যুবককে বৃহস্পতিবার দুপুরে সিটি সেশন কোর্টের রোহন সিনহার বিশেষ আদালতে তোলা হয়। ধৃতদের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ