নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অবশেষে পাকা রাস্তা পাচ্ছে ক্রান্তির ভাণ্ডারিপাড়া লেনিন কলোনি। সাড়ে ১১ লক্ষ টাকায় তৈরি হচ্ছে কংক্রিট রোড। দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দারা পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। শনিবার রাস্তার কাজ পরিদর্শনে যান ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়। তিনি বলেন, লেনিন কলোনির বাসিন্দারা জলকাদা পেরিয়ে কাঁচা রাস্তা দিয়ে ক্রান্তি বাজারে আসতে হতো। সেই দুর্ভোগের অবসান হতে চলেছে তাঁদের।



