Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোয় মিরা প্যালেস দেখতে ভিড় বুনিয়াদপুরে

পুজোয় মিরা প্যালেস দেখতে ভিড় বুনিয়াদপুরে
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর নতুন আলো ক্লাবের কালীপুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল। ৪৫ তম বর্ষে বুনিয়াদপুর শহরের সরাইহাট এলাকার নতুন আলো ক্লাবে এবারের আকর্ষণ রাজস্থানের মিরা প্যালেস। পুজো উদ্যোক্তারা ৯ লক্ষ টাকা ব্যয়ে পুজো প্যান্ডেল ও চোখ ধাঁধানো আলোকসজ্জা করেছেন। রাজস্থানের মিরা প্যালেস দেখতে কালীপুজোর দিন থেকেই শহরবাসী ও বহিরাগত দর্শনার্থীদের বাড়ছে ভিড়। তিনদিন ধরে চলবে ক্লাব চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের পুজোগুলির মধ্যে এবারে দর্শনার্থীদের নজর কেড়েছে। 
Advertisement
পুজো কমিটির সভাপতি গৌতম মণ্ডল বলেন, রাজস্থানের মিরা প্যালেসের কথা অনেকেই বইয়ে পড়েছে। সকলের রাজস্থানে গিয়ে মিরা প্যালেস দেখা সম্ভব নয়। মিরা প্যালেসের আদলে আমরা পুজো প্যান্ডেল করেছি। দর্শনার্থীদের চোখে পুজো প্যান্ডেল ভালো হওয়ায় পুজোর দিন থেকে সন্ধ্যা লাগলেই দর্শনার্থীদের ঢল নামছে।
সম্পর্কিত সংবাদ