Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাইপ ফেটে বিপত্তি, পুরুলিয়া শহরে ব্যাপক জলকষ্ট

পাইপ ফেটে বিপত্তি, পুরুলিয়া শহরে ব্যাপক জলকষ্ট
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: জলের পাইপ ফেটে বিপত্তি। ব্যাপক জলকষ্ট শুরু হয়েছে পুরুলিয়া শহরে। কিছুদিন আগে পুরুলিয়া শহরের শিমুলিয়া পাম্প স্টেশনের কাছে পুরসভার জলের পাইপ ফেটে যায়। এদিন সকাল থেকে সেই পাইপ মেরামতির কাজ শুরু হয়। যে কারণে শহরের ১১টি ওয়ার্ডে বাড়ি বাড়ি জলসরবরাহ সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে। কবে মেরামতির কাজ শেষ হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছে না পুর কর্তৃপক্ষ। পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি বলেন, যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের সবরকম চেষ্টাই আমরা করছি। যুদ্ধকালীন তত্পরতায় পুরসভার কর্মী ও আধিকারিকরা কাজ করছেন। জানা গিয়েছে, শিমুলিয়ার কাছে কাঁসাই নদী থেকে জল তুলে তা পরিস্রুত করে শহরের বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করে পুরসভা। গত বুধবার থেকেই পাইপ লিক হয়ে জল বের হতে থাকে। বৃহস্পতিবার ম্যানহোলে নেমে পাইপ পরীক্ষা নিরীক্ষা করেন পুরসভার কর্মীরা। দেখা যায়, দু’টি পাইপের সংযোগস্থল থেকে জল লিক করছে। সিদ্ধান্ত হয়, শুক্রবার থেকেই মেরামতির কাজ শুরু হবে। সেইমতো এদিন সকালে পুরসভার ইঞ্জিনিয়ার থেকে অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে যান। তারপর শুরু হয় মেরামতির কাজ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ