নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পাইপ লাইন বসলেও জল না আসায় শুক্রবার বাঁকুড়া-২ ব্লকের ভূতেশ্বর এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। এদিন স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে জলের দাবিতে সরব হন। অবিলম্বে জল না দিলে পাইপ লাইন খুলে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হবে বলেও তাঁরা এদিন জানান।
Advertisement
বিক্ষোভকারীদের মধ্যে মিতা সিংহ, কেষ্ট বাউরি বলেন, চার-পাঁচ বছর আগে আমাদের এলাকায় পানীয় জলের পাইপ লাইন বসানো হয়েছিল। পরে বাড়ি বাড়ি ও রাস্তার পাশে ট্যাপ কল বসে। কিন্তু এখনও পর্যন্ত আমরা জল পাইনি। জল না পড়ায় ট্যাপকল অনেকে ছাগল বাঁধার কাজে ব্যবহার করে। ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আশ্বাস দেওয়া হয়। কিন্তু তা মিটে যাওয়ার পর সমস্যা সেই তিমিরেই থেকে যায়। অবিলম্বে জল সরবরাহ না শুরু হলে ট্যাপকল ও পাইপ যেন প্রশাসন খুলে নিয়ে চলে যায়।
বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষয়টি নিয়ে আমরা জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের সঙ্গে আলোচনা করব। দ্রুত যাতে জল সরবরাহ শুরু হয় তার চেষ্টা করা হবে।
বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষয়টি নিয়ে আমরা জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের সঙ্গে আলোচনা করব। দ্রুত যাতে জল সরবরাহ শুরু হয় তার চেষ্টা করা হবে।



